ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি

কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় উঠে এসেছে কিয়ারা আডবাণী ও যশের রসায়ন। এই ঘনিষ্ঠ দৃশ্যের জন্য অনেক সমালোচনার মুখেও পড়েছেন কিয়ারা। সেই প্রেক্ষিতে এবার মুখ খুললেন দক্ষিণী তারকা যশ। তিনি জানান, ছবিতে যৌন দৃশ্য থাকলেও সেখানে কোনো অশালীনতা নেই। যশ বলেন, অশালীনতা মোটেই সমর্থনযোগ্য নয়। তিনি আরও যোগ করেন, আপনারা ভালো করে দেখলে বুঝবেন, আমি তো চুম্বন করিনি। সব কিছুরই একটা সীমা আছে এবং আমরা তা বুঝি।

ছবিতে শুধু কিয়ারার সঙ্গেই নয়, তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে যশের। এমনকি একটি দৃশ্যে যশকে নগ্নও দেখা গেছে। যৌনতার দৃশ্য কীভাবে ক্যামেরাবন্দি করা হবে, সে বিষয়ে যশ বলেন, বিষয়গুলি সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করতে হয়। এই ছবিটি নতুন প্রজন্মের দর্শকের জন্য তৈরি এবং উদার মন নিয়ে ছবিটি দেখার অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, প্রেক্ষাগৃহে দেখলেই এই ছবির আসল স্বাদ উপভোগ করা যাবে।

‘তবাহী’ নামে একটি গানে যশ ও কিয়ারাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে। সেই ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন কিয়ারা। অনেকে প্রশ্ন তুলেছেন, সন্তানের মা হয়ে কীভাবে এমন দৃশ্যে অভিনয় করলেন তিনি। এই পরিস্থিতিতে নায়িকার পাশে দাঁড়িয়েছেন যশ। ছবির ঝলক-মুক্তি অনুষ্ঠানে তিনি জানান, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। ছবিতে অভিনেত্রীর কাজ আরও অনেক বেশি নজর কাড়বে।

কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে যশ বলেন, একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। মানুষ শেষ পর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। তিনি আরও বলেন, হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ

আপডেট সময় : ০২:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬