ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাহাজ শিল্পের জটিলতা কমাতে দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা কঠিন, জানালেন তথ্য উপদেষ্টা রাঙামাটিতে হাসিনা বেগম হত্যায় যুবকের মৃত্যুদণ্ড সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যায় মূল আসামিসহ গ্রেপ্তার ২ শিশুদের প্রতিভা বিকাশে সৃজনশীল সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা ভোটের উদ্যোগ পোশাককর্মী সায়মন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক পুনঃখনন শুরু করল ডিএসসিসি সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ‘পিচ্চি রাজা’র পলায়ন: দুই পুলিশ ও বোনের চার দিনের রিমান্ড

দেশের বাজারে রেমিট্যান্স ডলারের দাম কমল ১ টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে রেমিট্যান্সের ডলারের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্স ডলারের দাম ১ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে ১২২.৭০ টাকা দরে ডলার কেনাবেচা হয়েছে। এর আগের সপ্তাহে এই দর ছিল ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার মজুদ রয়েছে।

ব্যাংকগুলো পর্যাপ্ত ডলার থাকায় চড়া দামে রেমিট্যান্স কিনতে তেমন আগ্রহী নয়। একইসঙ্গে তাদের কাছে থাকা ডলার দ্রুত বিক্রির জন্য ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দামে এলসি (ঋণপত্র) নিষ্পত্তির সুবিধা দিচ্ছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের এলসি নিষ্পত্তির খরচও কমেছে, যা সামগ্রিক বাণিজ্যে গতি সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ বজায় থাকলে আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও হ্রাস পাবে, যা ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে রেমিট্যান্স ডলারের দাম কমল ১ টাকা

আপডেট সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬