ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্ন সুপার শপে সিনিয়র নেগোশিয়েটর পদে নিয়োগ, বেতন ৮০ হাজার শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সুযোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ নারীসহ আটক ৩ বুয়েট ও বিসিএস ছেড়ে প্রাথমিকে শিক্ষকতা, অন্যরকম সাফল্যে নায়লা শারাফ কক্সবাজারে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফেসবুকে মন্তব্যের জেরে সৌদি আরবে শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড রাফির সমাজসেবী হয়ে ওঠার গল্প: এক অনন্য দৃষ্টান্ত পাবনায় নিখোঁজের পরদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ঝলসানো লাশ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবের গেজেট প্রকাশ

দেশের বাজারে রেমিট্যান্স ডলারের দাম কমল ১ টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে রেমিট্যান্সের ডলারের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্স ডলারের দাম ১ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে ১২২.৭০ টাকা দরে ডলার কেনাবেচা হয়েছে। এর আগের সপ্তাহে এই দর ছিল ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার মজুদ রয়েছে।

ব্যাংকগুলো পর্যাপ্ত ডলার থাকায় চড়া দামে রেমিট্যান্স কিনতে তেমন আগ্রহী নয়। একইসঙ্গে তাদের কাছে থাকা ডলার দ্রুত বিক্রির জন্য ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দামে এলসি (ঋণপত্র) নিষ্পত্তির সুবিধা দিচ্ছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের এলসি নিষ্পত্তির খরচও কমেছে, যা সামগ্রিক বাণিজ্যে গতি সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ বজায় থাকলে আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও হ্রাস পাবে, যা ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে রেমিট্যান্স ডলারের দাম কমল ১ টাকা

আপডেট সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬