ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বরফ গলে সমুদ্রে মিশছে বিষাক্ত পারদ, চরম ঝুঁকিতে অ্যান্টার্কটিকা টাঙ্গাইলের মির্জাপুরে ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার দৌলতপুরে নকল সিগারেট কারখানায় অভিযানে মালামালের হিসাবে বড় অসঙ্গতি মিরাজের সঙ্গে কেন তর্কে জড়ালেন স্টার্ক? ডারউইনে উত্তপ্ত পরিস্থিতি যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৯৪ আট বছর পর রাফীর সিনেমায় ফিরলেন সিয়াম, প্রকাশ্যে নতুন লুক আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়: আল্লামা সাঈদী

নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝখানে পড়ে আমীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমীর হোসেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নগর বানিয়াদী এলাকার বাসিন্দা মৃত সামসুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আমীর হোসেন তার দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজারে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিতাস কমিউটার ট্রেনের ছাদে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সকাল সাতটার দিকে ট্রেনটি নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি দিলে ভিড়ের মধ্যে ছাদ থেকে নামার চেষ্টা করেন যাত্রীরা। ট্রেনটি পুনরায় চলতে শুরু করলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আমীর হোসেন দুই বগির মাঝখানে পড়ে যান। এতে ট্রেনটি তাকে প্রায় ৩০ গজ টেনে নিয়ে যায়।

উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, ট্রেন থেকে কাটা পড়া ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে তার মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬