ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বুল্লা বাঁশ বাজার এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামের মৃত উছন আলীর ছেলে মো. শাকিল মিয়া (২৩), একই উপজেলার বেঙ্গাডোবা গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. সাব্বির মিয়া (২০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাগুরি গ্রামের মো. মন্তু মিয়ার ছেলে মো. জয়নাল মিয়া (৩৮)।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলা সদর থেকে সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি লাখাইয়ের দিকে রওনা হয়েছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা লাখাইয়ের বুল্লা বাঁশ বাজার এলাকার পাকা রাস্তার ওপর একটি চেকপোস্ট স্থাপন করেন। সন্দেহভাজন সিএনজি অটোরিকশাটিকে থামার সংকেত দিলে এর ভেতরে থাকা তিন যাত্রী পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটকে ফেলেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা সিএনজির ভেতরে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আলামতসহ লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬