ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণে সপ্তমবার পুরস্কৃত এটিএসআই শাহাদাত হোসেন কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের প্রথম সফর, জাপানের তীব্র প্রতিবাদ বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা, সতর্কবার্তা জাতিসংঘের রাজধানীর বাজারে সবজির চড়া দাম, অধিকাংশের কেজি ৮০ টাকা শহীদ কাইয়ুমের পরিবারের বেঁচে থাকার লড়াই ও বিচারহীনতার হাহাকার ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নাকচ করল পাকিস্তান সেনাবাহিনী তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ এমন ক্রিকেটার আগে দেখিনি: বৈভব সূর্যবংশীর প্রশংসায় হরভজন সিং ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ পেলেন ইয়াসমিন লাবণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৃত্যশিল্পী, উপস্থাপিকা ও সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ অর্জন করেছেন। গত ১০ আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে সোহাগ ড্যান্স ট্রুপ আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত লাবণ্য বলেন, এই আয়োজনের বিচারক হিসেবে থাকা এবং এই সম্মাননা পাওয়া সত্যিই অনেক ভালো লাগার বিষয়। যেকোনো সম্মাননা কাজের ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা জোগায়। এবারের আয়োজনটি দেখে তার ছোটবেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার পাওয়ার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। এই প্রাপ্তির পেছনে যারা রয়েছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বর্তমানে ইয়াসমিন লাবণ্য শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। নৃত্যের পাশাপাশি সংগীত ও উপস্থাপনাতেও তিনি সমানভাবে সক্রিয়। মাছরাঙা টিভিতে উপস্থাপনার পাশাপাশি বাংলাদেশ বেতারে তার নিয়মিত অনুষ্ঠান ‘ইউফোনি’ প্রচার হচ্ছে। সম্প্রতি পিতৃহারা হওয়ার শোক কাটিয়ে তিনি আবারও শিল্পচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ পেলেন ইয়াসমিন লাবণ্য

আপডেট সময় : ০৪:৪১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬