ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তদন্তের মধ্যেই নেপালে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে সড়ক সংস্কারে তোড়জোড় সৌরবিদ্যুৎ খাতে ২০ কোটি টাকা বিনিয়োগ করছে ম্যাক্স গ্রুপ সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের সময় বাড়ছে, শেষ ট্রেন রাত ১১টায় সাতক্ষীরায় তীব্র বিদ্যুৎ সংকটে স্থবির জনজীবন ও ব্যবসা-বাণিজ্য পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় ক্রিকেট বিশ্ব মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল জেন-জি থেকে প্রবীণদের শেখার আছে অনেক কিছু মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ পেলেন ইয়াসমিন লাবণ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৃত্যশিল্পী, উপস্থাপিকা ও সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ অর্জন করেছেন। গত ১০ আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে সোহাগ ড্যান্স ট্রুপ আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত লাবণ্য বলেন, এই আয়োজনের বিচারক হিসেবে থাকা এবং এই সম্মাননা পাওয়া সত্যিই অনেক ভালো লাগার বিষয়। যেকোনো সম্মাননা কাজের ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা জোগায়। এবারের আয়োজনটি দেখে তার ছোটবেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার পাওয়ার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। এই প্রাপ্তির পেছনে যারা রয়েছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বর্তমানে ইয়াসমিন লাবণ্য শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। নৃত্যের পাশাপাশি সংগীত ও উপস্থাপনাতেও তিনি সমানভাবে সক্রিয়। মাছরাঙা টিভিতে উপস্থাপনার পাশাপাশি বাংলাদেশ বেতারে তার নিয়মিত অনুষ্ঠান ‘ইউফোনি’ প্রচার হচ্ছে। সম্প্রতি পিতৃহারা হওয়ার শোক কাটিয়ে তিনি আবারও শিল্পচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ পেলেন ইয়াসমিন লাবণ্য

আপডেট সময় : ০৪:৪১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬