ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির নেত্রকোনায় কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২০, এলাকায় উত্তেজনা

বিএনপির নতুন মহাসচিব হিসেবে আলোচনায় চার নেতার নাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর বিএনপির মহাসচিব পদটি বর্তমানে শূন্য রয়েছে। দলটির দ্বিতীয় সর্বোচ্চ এই গুরুত্বপূর্ণ পদে কে আসছেন, তা নিয়ে এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে নতুন মহাসচিবের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে সাংবাদিকদের জানান, মহাসচিব কে হচ্ছেন তা সময়মতো জানানো হবে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আপাতত একজন ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত করা হবে।

দলের একাধিক সূত্র বলছে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আপাতত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন। চলতি বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারিতে কাউন্সিল অনুষ্ঠিত হলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করার সম্ভাবনা রয়েছে। রিজভী দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক ও দপ্তর কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন। গত দেড় দশকে মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পেলেও তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ত থেকেছেন।

মহাসচিব পদে আলোচনায় থাকা অন্য নেতাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় নীতিনির্ধারণে ভূমিকা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয়তার কারণে তাকে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সাবেক ছাত্রদল সভাপতি ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও আলোচনায় রয়েছেন। তারা উভয়েই ছাত্ররাজনীতি থেকে উঠে এসেছেন এবং রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার অভিজ্ঞতা রয়েছে।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, নতুন মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, রাজপথের ভূমিকা এবং নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শেষ পর্যন্ত আলোচিত এই চারজনের বাইরে অন্য কোনো নেতাকেও এই গুরুদায়িত্ব দেওয়া হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিএনপির নতুন মহাসচিব হিসেবে আলোচনায় চার নেতার নাম

আপডেট সময় : ০৫:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬