ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া সভা আফগানিস্তানের জয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ ফ্যামিলি কার্ডে নিয়োগ নিয়ে তোপের মুখে রাজশাহীর ইউএনওরা পারিবারিক জটিলতায় আত্মহত্যার কথা ভেবেছিলেন অস্কারজয়ী ব্র্যাড পিট ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের উত্তাপ ও বর্তমান প্রেক্ষাপট চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫ বনপাড়ায় নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণে এলাকায় আতঙ্ক আজাদ কাশ্মীরে সংঘর্ষে ব্রিটিশ নাগরিক নিহত, আটক আরও ১ বৈরী আবহাওয়ায় খালাস ব্যাহত, দেশে গ্যাসের সংকট আরও বাড়ার আশঙ্কা বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন করল সরকার

যশোরে ফার্নিচার কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যশোরের শহরতলিতে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নতুন ঘরের আসবাবপত্র কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্ত্রী এবং পরবর্তীতে ঢাকায় নেওয়ার পথে স্বামীর মৃত্যু হয়।

গত রবিবার (৯ আগস্ট) দুপুরে যশোর শহরতলির ক্যান্টনমেন্টের মেইন গেটসংলগ্ন সিগন্যাল ট্রেনিং সেন্টারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চৌগাছা উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও তার স্ত্রী সাবিরা খাতুন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে স্ত্রী সাবিরা খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহরে এসেছিলেন আব্দুর রশিদ। কেনাকাটা শেষ করে দুপুরের দিকে তারা মোটরসাইকেলে করে পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাবিরা খাতুনের মৃত্যু হয়। অন্যদিকে আব্দুর রশিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তারও মৃত্যু হয়। রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন আলমগীর হোসেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে ভর্তির সময় ওই দম্পতির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি মাথা ও বুকে গুরুতর আঘাত পাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয় এবং পরে ঢাকায় নেওয়ার পথে স্বামী আব্দুর রশিদের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনার পর দায়ী ইজিবাইকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় হাইওয়ে ও কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

যশোরে ফার্নিচার কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০১:৩৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬