ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনের মামলা: দুই বছরে চার্জশিট ২৫৯টি, বিচার শুরু ২টির দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য, ছয় হাউজবোটকে জরিমানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ সোবহানবাগে যাত্রা শুরু করল ড্যাফোডিল সিএই সেন্টার আল-জাজিরাকে নিষিদ্ধের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ: ছাত্রশিবির সরে যাওয়ার পর হলে প্রবেশ ছাত্রদলের তেহরানের কাছে শিল্প পার্কে বিস্ফোরণ, আহত ১৮ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: ইসলামী ছাত্রশিবির সভাপতি

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। কমিটির অন্য সদস্যরা হলেন—সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ আল মাহবুব, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-আল রশিদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কমিটিকে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হলেও প্রতিবেদন জমা দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এদিকে কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা জানিয়েছেন, তাকে না জানিয়েই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমি তদন্ত কমিটি সম্পর্কে আগে কিছুই জানতাম না। আমাকে না জানিয়েই কমিটি গঠন করা হয়েছে। সাধারণত কোনো কমিটিতে কারও নাম অন্তর্ভুক্ত করার আগে তার মতামত নেওয়া উচিত। কিন্তু আমার ক্ষেত্রে তা করা হয়নি। আজ আমি বিভাগের ইন্ডাস্ট্রি ভিজিটে রংপুরের বাইরে রয়েছি। বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকেই প্রথম জানতে পারলাম।’’

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মাঠে প্রশাসনের অনুমতিক্রমে শিবির ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে এলইডি স্ক্রিনে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করছিল। ছাত্রদলের অভিযোগ, ওই ফেস্টুনগুলোর মধ্যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি ছিল। এই ফেস্টুন অপসারণের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও পরবর্তীকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬