ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: বদলে যাওয়া চিত্র ও স্থানীয়দের স্বস্তি স্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা জাহের আলভী পিঁপড়া যেভাবে এত নিখুঁতভাবে মিষ্টির উৎসের সন্ধান পায় সমকামিতার অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধিতে শাস্তির বিধান নেই পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো হয়ে গেছে: মির্জা ফখরুল নাজমুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেতা অজয় করকে বিজেপির দুর্ভেদ্য বাঁকিপুর কেন্দ্রে চমক দেখাচ্ছেন প্রশান্ত কিশোর

ফরিদপুরের নগরকান্দায় ৯ বছরের শিশু হত্যা: তদন্তে আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নামের ওই শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাননি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ জানান, প্রাথমিক অনুসন্ধানে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলার সময় কোনো আঘাতে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দায় ৯ বছরের শিশু হত্যা: তদন্তে আটক ২

আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬