ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে নেই সুস্পষ্ট নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি: ভোটার তালিকা চাইল নির্বাচন কমিশন সবুজ শিল্পাঞ্চল গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ইপিজেডে বৃক্ষরোপণের সিদ্ধান্ত ককরোচ আন্দোলন: কটূক্তিকারী শিক্ষার্থীদের ‘পথভ্রষ্ট’ বলে ক্ষমা করলেন মোদি চোখে ব্যান্ডেজ নিয়ে কেন বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে মিলবে বিশেষ কর ছাড় তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডর বাস্তবায়নে আশাবাদী চীন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: বদলে যাওয়া চিত্র ও স্থানীয়দের স্বস্তি

এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ বিষয়ে প্রস্তাব হিসেবে নীতিমালার খসড়া পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারও ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখেই এই খসড়া তৈরি করা হয়েছে।

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শেষ না হওয়ায় ২০ জুলাইয়ের পরিবর্তে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

সারা দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৬ লাখের বেশি। বিপরীতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। ফলে বরাবরের মতোই এবারও একাদশ শ্রেণিতে বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দেশের অধিকাংশ কলেজ ও মাদ্রাসায় ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চললেও নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজের মতো চার্চ পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে

আপডেট সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬