ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ বিশ্বনাথে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের ধৈর্য ধরার আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেলে নারী যাত্রী, স্বস্তি দিচ্ছে ‘মায়া রাইড’ ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: বদলে যাওয়া চিত্র ও স্থানীয়দের স্বস্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন এসেছে। স্থানীয় সেবাপ্রার্থীদের মতে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের সেবার মান ও পরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পাশাপাশি, উখিয়ার শরণার্থী শিবিরের বাসিন্দারাও এখন আগের চেয়ে সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন।

এই সেবার মানোন্নয়নের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো মরণঘাতী ম্যালেরিয়ায় আক্রান্ত রোহিঙ্গা যুবক মোক্তার আহমদের জীবন রক্ষা। মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে ছয় মাস বন্দি থাকার পর গত ২৪ জুন শরণার্থী শিবিরে ফিরে আসা ২৩ বছর বয়সী মোক্তার আহমদ ক্যাম্প-২০ এক্সটেনশনে আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর ও দুর্বলতায় আক্রান্ত মোক্তারকে দ্রুত আশ্রয়শিবিরে স্থাপিত ফ্রেন্ডশিপ স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে পরীক্ষায় তার মরণঘাতী ম্যালেরিয়া শনাক্ত হয়।

ফ্রেন্ডশিপ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিকভাবে ব্র্যাক ম্যালেরিয়া টিমকে বিষয়টি অবহিত করেন। র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্টের (আরডিটি) মাধ্যমে মোক্তারের শরীরে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর, জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির (এনএমইপি) নির্দেশিকা অনুযায়ী তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। সেখানে মেডিকেল টিমের তত্ত্বাবধানে ইনজেকশনযোগ্য আর্টেসুনেট, শিরায় তরল ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা শুরু হয়।

ফ্রেন্ডশিপ হাসপাতাল, ব্র্যাক ম্যালেরিয়া টিম ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সমন্বিত ও দ্রুত চিকিৎসায় মোক্তারের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটে। ১ জুলাই তাকে হাসপাতাল থেকে স্থিতিশীল অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছেন। স্থানীয় বাসিন্দা আয়েশা বেগম জানান, হাসপাতালের আগের তুলনায় বর্তমানে পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সেবার মান উন্নত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সময়োপযোগী রোগ নির্ণয়, দ্রুত রেফারেল এবং মানবিক স্বাস্থ্যকর্মীদের কার্যকর সমন্বয়ই এই রোহিঙ্গা যুবকের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে।

সূত্র মতে, আলোচিত উখিয়ার শরণার্থী শিবিরের ৪ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের ২৩ বছরের রোহিঙ্গা যুবক মোক্তার আহমদ মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে ৬ মাস বন্দি থাকার পর গত ২৪ জুন আশ্রয়শিবিরে ফিরে আসেন। দীর্ঘ প্রায় ৬ মাস বন্দি থাকার পর আশ্রয়শিবিরে ফিরে দুই দিনের মাথায় ক্যাম্প-২০ এক্সটেনশনে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: বদলে যাওয়া চিত্র ও স্থানীয়দের স্বস্তি

আপডেট সময় : ০৪:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬