ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন প্রকল্পে পুরোনো কর্মীরা ৭ মাস বেতনহীন, নিয়োগ পেয়েছেন লাখ টাকার পরামর্শক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার, মামলা ৪৫ দেড় মাসেই ভাঙল পদ্মার স্থায়ী বাঁধ, লৌহজংয়ে চরম উৎকণ্ঠায় বাসিন্দারা ঢামেক সাজছে নতুন রূপে, ১ হাজার ১৫৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ: জ্বালানি সংকট এড়াতে ১৬ লাখ টন ডিজেল কিনছে সরকার দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী সহিংসতা, দেশ ছাড়লেন ১ লাখ ৬০ হাজার বিদেশি বস্ত্র খাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধাপরাধী, তাকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হবে না: মামদানি শহীদ ওয়াসিমের সাহসী ডাক ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি

সন্দ্বীপে সাগরে ভাসমান বিশালাকার ধাতব কাঠামো টেনে আনলেন জেলেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসতে থাকা একটি বিশালাকার ধাতব কাঠামো উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বটগাছতলা ইলিশের ঘাটে কাঠামোটি নিয়ে আসা হয়। প্রায় ৩৫ ফুট লম্বা এবং ১০ ফুট ব্যাসের এই ধাতব বস্তুটি দেখতে অনেকটা তেলবাহী ট্রেনের ট্যাংকের মতো।

জেলেরা জানান, গতকাল দিনের জোয়ারে সন্দ্বীপ চ্যানেলে ইলিশ মাছ ধরার সময় তাঁদের চোখে পড়ে লাল রঙের বড় একটি বস্তু স্রোতের সঙ্গে ভেসে আসছে। কাছে গিয়ে বিশালাকার ধাতব কাঠামোটি দেখতে পেয়ে তাঁরা সেটিকে রশি দিয়ে বেঁধে নৌযানের সাহায্যে টেনে তীরে নিয়ে আসেন। জেলে যিশু জলদাস জানান, একটি বোট দিয়ে টানা সম্ভব হচ্ছিল না বলে পরে আরেকটি বোটের সাহায্য নিতে হয়েছে। তিনি বলেন, দূর থেকে দেখে পুরোনো তেলের ট্যাংকারের মতো মনে হয়েছিল। আরেক জেলে কৃপা জলদাস জানান, কৌতূহল থেকে কাছে গিয়ে দেখেন এটি সম্ভবত পুরোনো কোনো জাহাজের অংশ।

ঘাটে আনার পর থেকে কাঠামোটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকে এটি দেখতে ভিড় করছেন। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন এটি কোনো জাহাজ থেকে বিচ্ছিন্ন হওয়া ট্যাংকার হতে পারে। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে কাঠামোটির রং উঠে গেছে এবং মরিচা পড়েছে। এর এক প্রান্তে হুকের মতো মোটা লোহার কড়া রয়েছে।

সীতাকুণ্ডের কুমিরায় জাহাজ কাটার কারখানায় কাজ করা নিজাম উদ্দিন কাঠামোটি দেখে ধারণা করছেন, এটি সমুদ্রগামী জাহাজের ক্রেনে ব্যবহৃত বিশাল আকৃতির একটি স্তম্ভ হতে পারে। অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক নয়ন শীল ছবি দেখে জানান, এটি কোনো ড্রেজারের কাঠামো হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বিআইডব্লিউটিএ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচাই করার কথা বলেছেন।

উদ্ধারকারী জেলেরা জানিয়েছেন, কাঠামোটির মালিক যোগাযোগ করলে তাঁরা তা ফিরিয়ে দিতে প্রস্তুত। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, বিষয়টি তাঁরা অবগত আছেন এবং কোনো মালিকানা দাবি করে যোগাযোগ করলে পুলিশ এ বিষয়ে সহায়তা করবে।

এক প্রান্তের বর্ধিত একটি অংশে মোটা লোহার কড়া (হুকের মতো) রয়েছে।.চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দীর্ঘদিন জাহাজ কাটার কাজ করেন নিজাম উদ্দিন (৬০)।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সন্দ্বীপে সাগরে ভাসমান বিশালাকার ধাতব কাঠামো টেনে আনলেন জেলেরা

আপডেট সময় : ১২:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬