ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

নেতানিয়াহু যুদ্ধাপরাধী, তাকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হবে না: মামদানি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে এক ভয়াবহ গণহত্যাকারী বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরাইলের এই প্রধানমন্ত্রী ৭৩,০০০-এর বেশি মানুষের হত্যা এবং হাজার হাজার শিশুর অঙ্গহানির জন্য দায়ী। তার হামলায় বেঁচে থাকা শিশুরা কোনো ধরনের অ্যানেশেস্টিসিয়া বা অবশ করা ছাড়াই অঙ্গচ্ছেদের শিকার হচ্ছে। এছাড়া নবজাতক হাসপাতাল ও প্রসূতি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার ফলে নবজাতকরা বেঁচে থাকার সুযোগটুকুও হারাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মামদানি স্পষ্টভাবে জানিয়েছেন যে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে তাকে স্বাগত জানানো হবে না। সিটি প্রশাসন প্রযোজ্য আইনের অধীনে উপলব্ধ প্রতিটি পথ পর্যালোচনা করে দেখেছে যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিউ ইয়র্ক সিটি কার্যকর করতে পারে কি না।

মেয়র জোহরান মামদানি অভিযোগ করেন, নেতানিয়াহু খাদ্য ও মানবিক সাহায্য প্রবেশে বাধা দিয়ে অসংখ্য মানুষকে অনাহারে রেখেছেন এবং শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে গুলি করে হত্যা করেছেন। তিনি বলেন, গত মাসেই জাতিসংঘ নিশ্চিত করেছে যে, তথাকথিত যুদ্ধবিরতির আট মাসেরও বেশি সময় পার হওয়ার পরও ফিলিস্তিনি শিশুরা ইসরাইলি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে ইচ্ছাকৃতভাবে নিহত হচ্ছে এবং এই তালিকা দিন দিন দীর্ঘতর হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে একমত পোষণ করে মামদানি বলেন, আইসিসি’র অভিযুক্ত অন্য যে কারও ক্ষেত্রে যেমন বিচার ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হয়, নেতানিয়াহুর ক্ষেত্রেও তা হওয়া উচিত। তবে নিউ ইয়র্ক সিটির নিজস্ব কোনো স্বাধীন আইনি এখতিয়ার নেই বলে উল্লেখ করে তিনি এই পরোয়ানা কার্যকর করার জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে এটিই মামদানির প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে এবং গত কয়েকদিন ধরেই তিনি নেতানিয়াহুর সম্ভাব্য আগমনকে ঘিরে নিজের কঠোর অবস্থান ব্যক্ত করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু যুদ্ধাপরাধী, তাকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হবে না: মামদানি

আপডেট সময় : ০১:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬