ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র আপত্তিতে ভেস্তে গেল সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমানোর উদ্যোগ ম্যানিলায় তীব্র বিক্ষোভের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সমালোচকদের কড়া জবাব দিয়ে সমর্থকদের ধন্যবাদ জানালেন ম্যাক অ্যালিস্টার নিট প্রশ্নফাঁস: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলছে সিজেপি জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখনের উদ্যোগ ঢাবি প্রশাসনের মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্সের বার্তা সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট ভৈরবে জানাজায় উসকানিমূলক স্লোগান: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার নতুন প্রকল্পে পুরোনো কর্মীরা ৭ মাস বেতনহীন, নিয়োগ পেয়েছেন লাখ টাকার পরামর্শক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার, মামলা ৪৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়মিত এই মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মোট ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে মিরপুর বিভাগে, যেখানে মোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ২৬ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা নিষিদ্ধ পলিথিন এবং ১টি ইঞ্জিন চালিত ভ্যান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার, মামলা ৪৫

আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬