ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটক বিক্ষোভকারীরা ছাড়া পেয়েই ফিরছেন যন্তর মন্তরের আন্দোলনে আলজেরিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু, এখনও জ্বলছে আগুন ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় দেশে আনার নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি পাগলা নদীর সেতু, চরম দুর্ভোগে বাসিন্দারা সৌদির পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার কাছে, ১১ জেলায় বন্যার সতর্কবার্তা তীব্র আপত্তিতে ভেস্তে গেল সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমানোর উদ্যোগ ম্যানিলায় তীব্র বিক্ষোভের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সমালোচকদের কড়া জবাব দিয়ে সমর্থকদের ধন্যবাদ জানালেন ম্যাক অ্যালিস্টার নিট প্রশ্নফাঁস: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলছে সিজেপি

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখনের উদ্যোগ ঢাবি প্রশাসনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক গ্রাফিতিগুলো সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রং করা ও পুনর্লিখনের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রাফিতি পুনর্লিখন নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে যে সমালোচনা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, মূল গ্রাফিতির বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য পুরোপুরি অক্ষুণ্ন রেখেই আগামী ২৬ জুলাই থেকে এ কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ২৬ জুলাই রবিবার উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি রং করা ও পুনর্লিখনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। পুরো কার্যক্রমটি সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের পরপরই ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কনকারী শিল্পীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আগ্রহী শিল্পী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ০১৭১৬১১৬০২৩ নম্বরে হোয়াটসঅ্যাপে নাম ও ঠিকানা নিবন্ধনের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২২ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখনের উদ্যোগ ঢাবি প্রশাসনের

আপডেট সময় : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬