ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-বিএনপি বলয় ছাড়ার চাপ: কওমি দলগুলোকে এক করছে হেফাজত ঝিনাইদহে ট্রাকচাপায় প্রবীণ পথচারীর মৃত্যু প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করছে ইসি এস আলম গ্রুপের বিরুদ্ধে সোয়া ২ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য স্প্যানিশ ডিফেন্ডার কুবার্সির স্কালোনির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা ২২ জুলাই ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা দেশের ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত

দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গ–এর কাছে কংগ্রেসের একটি অবস্থান কর্মসূচি থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সাংসদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষার্থী সংগঠন সিজেপি–এর মিছিলে পুলিশের কঠোর অভিযানের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজাজী মার্গ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়া মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ কঠোর পদক্ষেপ নেয়। এ সময় পুলিশ রাহুল গান্ধীকে বলপ্রয়োগ করে চ্যাংদোলা করে তুলে নিয়ে একটি বাসে তোলে।

বিক্ষোভের সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারসহ বেশ কয়েকজন শীর্ষনেতা ও কর্মীকেও পুলিশ আটক করে। আটক হওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধী ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা কাপুরুষ ও ভীতু। আমরা তাদের ভয় পাই না, বরং তারাই আমাদের ভয় পায়। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, সরকার ইচ্ছাকৃতভাবে সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। তিনি আরও জানান, পুলিশি অভিযানে আহত শিক্ষার্থীদের দেখতে তিনি রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন।

আটক থাকা অবস্থায় রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, এটি কোনো সমাপ্তি নয়, বরং এটি রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন বিপ্লবের সূচনা। তিনি আরও বলেন, তারা আমাদের জেলে পাঠাতে পারে, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হওয়ার বিষয়ে মোদিজিকে অবশ্যই জবাব দিতে হবে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন যে, রাহুল গান্ধী প্রথমে পার্লামেন্টে আলোচনার সুযোগ দিলে অবস্থান ধর্মঘট তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকার সেই দাবি মেনে নেওয়ার পর তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের নতুন শর্ত জুড়ে দেন এবং আইন অমান্য করে অনশনস্থলে অবস্থান অব্যাহত রাখেন।

এই ঘটনার জেরে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে তুমুল হট্টগোল সৃষ্টি হয়, যার ফলে স্পিকারকে বারবার অধিবেশন মুলতবি ঘোষণা করতে হয়েছে। রাজধানী দিল্লিতে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে শিক্ষা ইস্যু এবং শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা আটক

আপডেট সময় : ০৭:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬