ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন জোড়া কবুতরে শুরু, এখন সংসারের হাল ধরেছেন স্বপ্না রানী চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি রেলের টিকিট কালোবাজারি বন্ধে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর পিরোজপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতার স্বীকারোক্তিতে কুষ্টিয়ায় তোলপাড় আইএমএফের সঙ্গে ৪৫০ কোটি ডলারের নতুন ঋণচুক্তি হতে পারে ডিসেম্বরে বাংলাদেশে আর ফেরা হবে না, শঙ্কা তসলিমা নাসরিনের থাইরয়েড সচেতনতা ও আধুনিক চিকিৎসায় সমন্বিত উদ্যোগের আহ্বান জীবননগর সীমান্তে ভারতে পালানোর সময় ২ বাংলাদেশি গ্রেপ্তার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের নুরুজ্জামান

ঝিনাইদহে ট্রাকচাপায় প্রবীণ পথচারীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকায় মহাসড়কে ট্রাকচাপায় তারিফ উদ্দিন মণ্ডল (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে আশা এনজিও অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মণ্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হয়েছিলেন তারিফ উদ্দিন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে ট্রাকচাপায় প্রবীণ পথচারীর মৃত্যু

আপডেট সময় : ১০:৩১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬