ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

দিল্লির যন্তর মন্তরে যাননি থালাপতি বিজয়, দাবিটি ভুয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকেই দাবি করেন যে, দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি দিল্লির যন্তর মন্তরে গিয়ে শিক্ষার্থীদের চলমান সিজেপি (CJP) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এই দাবি দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতরে বসে আছেন থালাপতি বিজয় এবং তাকে ঘিরে রয়েছেন বিপুল সংখ্যক ভক্ত। তবে এই দাবির সত্যতা নিয়ে মুখ খুলেছে দিল্লি পুলিশ। নিজেদের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ফ্যাক্ট-চেক বার্তায় পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, ভাইরাল হওয়া তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি দিল্লির যন্তর মন্তরের নয়। পুলিশ তাদের পোস্টে সাধারণ মানুষকে অনুরোধ করেছে যেন এই ধরনের ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা শেয়ার করা না হয়।

পুলিশের এই ব্যাখ্যার পর এটি স্পষ্ট হয়েছে যে, থালাপতি বিজয় সিজেপি আন্দোলনের সমর্থনে দিল্লির যন্তর মন্তরে গিয়েছিলেন—এমন দাবির কোনো ভিত্তি নেই। ভাইরাল ভিডিওটি অন্য সময় এবং অন্য স্থানের, যা ভুল তথ্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দিল্লির যন্তর মন্তরে যাননি থালাপতি বিজয়, দাবিটি ভুয়া

আপডেট সময় : ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬