ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করছে ইসি এস আলম গ্রুপের বিরুদ্ধে সোয়া ২ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য স্প্যানিশ ডিফেন্ডার কুবার্সির স্কালোনির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা ২২ জুলাই ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা দেশের ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে গাড়ির দীর্ঘ লাইন, শিল্পে স্থবিরতা নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যোগ্যতার বিষয়ে নতুন কিছু বিধিনিষেধ আরোপের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) কমিশনের এক বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ জানান, নতুন এই সিদ্ধান্তের আওতায় এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না। একই সঙ্গে লাভজনক পদে নিয়োজিত ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। এছাড়া, ব্যাংক ঋণের জামিনদারদের ক্ষেত্রেও প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করার বিষয়ে কমিশন কাজ করছে।

ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিদ্যমান বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনার পর কিছু সংশোধনী প্রস্তাব তৈরি করা হয়েছে। এর মধ্যে নির্বাচনী আচরণবিধি সংশোধনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনীগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংশ্লিষ্ট আইন ও বিধিমালা আনুষ্ঠানিকভাবে সংশোধিত হওয়ার পরই এসব নতুন বিধিনিষেধ কার্যকর হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট সময় : ০৯:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬