ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’ গণহত্যাকারী দল হিসেবে আ.লীগের বিচার ও কার্যক্রম নিয়ে সংশয় গায়ে হলুদের দিনই ডেঙ্গুতে প্রাণ হারালেন বর ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক

স্কালোনির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই হারের পর থেকেই দলটির বর্তমান প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। চলতি বছরের ডিসেম্বরেই স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখনও নতুন চুক্তি নিয়ে কোনো ঘোষণা না আসায় আলবিসেলেস্তেদের পরবর্তী পরিকল্পনা ও নতুন কোচ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে।

বিশ্বকাপে নাটকীয় পথ পাড়ি দিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছালেও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ২০২২ সালের বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী কোচ স্কালোনি ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি যদি শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়েন, তবে তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে চারজন হেভিওয়েট কোচের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে।

এই তালিকায় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। ৪২ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডার ইন্টার মায়ামিকে ২০২৫ সালের এমএলএস কাপ জেতানোর পর ব্যক্তিগত কারণে ২০২৬ সালের এপ্রিলে কোচের পদ থেকে ইস্তফা দেন। আর্জেন্টিনার হয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাসচেরানো দেশটির বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-২০ এবং ২০২৪ অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব সামলেছেন। তার অধীনেই হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও থিয়াগো আলমাদার মতো তারকারা সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন।

সম্ভাব্য কোচের তালিকায় আরেকটি বড় নাম আরিয়েল হোলান। ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ গত এক দশকে ৯টি ভিন্ন ক্লাবের ডাগআউট সামলেছেন। তার কোচিংয়ে রোজারিও সেন্ট্রাল ২০২৫ সালে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের শিরোপা ঘরে তোলে, যদিও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন নিয়মের কারণে সেই ট্রফি জয় নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমানে প্যারাগুয়ের ক্লাব সেরো পোর্তেনিওর দায়িত্বে থাকা হোলানকে ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে স্বল্পমেয়াদে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের ডাগআউটে সফল সাবেক ডিফেন্ডার দিয়েগো প্লাসেন্তেও আছেন এই দৌড়ে। ৪৯ বছর বয়সী এই কোচ আর্জেন্টিনার হয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার কোচিংয়ে ২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করে আর্জেন্টিনা। এছাড়া ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে তার অধীনেই রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।

সবশেষে আলোচনায় আছেন মার্সেলো গালিয়ার্দো। ৫০ বছর বয়সী গালিয়ার্দো ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন। রিভার প্লেটের হয়ে ১১ মৌসুমে এক ডজনেরও বেশি শিরোপা জিতে নিজেকে বিশ্বমঞ্চে অন্যতম সফল কোচ হিসেবে প্রমাণ করেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে রিভার প্লেটের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কোনো জাতীয় দলের দায়িত্ব নেননি। আক্রমণাত্মক কৌশল, হাই প্রেসিং এবং দ্রুত পাসিং ফুটবলের জন্য পরিচিত গালিয়ার্দো লিওনেল মেসি পরবর্তী যুগে নতুন আর্জেন্টিনা দল গঠনে দারুণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্কালোনির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা

আপডেট সময় : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬