ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের সরকারি সব কমিটি পুনর্গঠন করা হচ্ছে, বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা সরকারি কলেজের ক্লাস রুটিন চেয়ে মাউশির জরুরি নির্দেশনা জারি পাঁচ জেলায় ছড়িয়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক মানুষ জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান

ঢাকা সূত্রাপুর চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো:- রাজু আহমেদ শিপলু (৩৭) ইরফান অমি (৩৮) ও মো. আলমগীর (৫০)।

এ সময় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক রাজধানী ঢাকা যাত্রাবাড়ি এলাকার ১টি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১ জোড়া স্বর্ণের ঝুমকা, ১টি টেলিভিশন, ১টি স্মার্টফোন এবং নগদ ২,১০,০০০ টাকা উদ্ধার করা হয়।

থানার সূত্রে জানা যায়, সূত্রাপুর থানাধীন উল্টিনগঞ্জ লেনের ১টি বাসার জনৈক ভাড়াটিয়া ৩১ মে বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান।

৩ জুন বুধবার সকাল ০৮.৩০ মিঃ ঘটিকার সময় ঐ ব্যক্তির বাবা তার বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভাঙ্গা এবং বাইরে থেকে ছিটকিনি দেওয়া, খবর শুনে ভাড়াটিয়া দ্রুত বাসায় এসে দেখেন ঘরের ভিতরে সব জিনিস পত্র এলোমেলো ভাবে পড়ে আছে এবং তার বাসা থেকে স্বর্ণালঙ্কার, ১টি টেলিভিশন, নগদ অর্থসহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল চুরি হয়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়, ঘটনাস্থলের আশ-পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ ঘটনায় জড়িতদের সনাক্ত করে এবং ৮ জুন সোমবার সূত্রাপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য মোতাবেক শিপলুর যাত্রাবাড়ীর বাসা থেকে উল্লিখিত চোরাই মালামাল এবং নগদ টাকা উদ্ধার করা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা সূত্রাপুর চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৩:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬