ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ আগামী বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা কুমিল্লার পাড়া-মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং, টিকটকের আড়ালে খুন ও অস্ত্রের মহড়া পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার নিয়োগ, নেপথ্যে এস আলমের ‘বিশেষ বাক্স’ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১ জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া পুনর্নির্ধারণ করল সরকার সার চাইতে গিয়ে ৮ দিন জেল খাটলেন কুড়িগ্রামের দুই কৃষক ঘুষের দুই লাখ টাকাসহ পাহাড়তলী সাব-রেজিস্ট্রার ও দুই কর্মচারী আটক

ঢাকা সূত্রাপুর চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো:- রাজু আহমেদ শিপলু (৩৭) ইরফান অমি (৩৮) ও মো. আলমগীর (৫০)।

এ সময় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক রাজধানী ঢাকা যাত্রাবাড়ি এলাকার ১টি বাসায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া ১ জোড়া স্বর্ণের ঝুমকা, ১টি টেলিভিশন, ১টি স্মার্টফোন এবং নগদ ২,১০,০০০ টাকা উদ্ধার করা হয়।

থানার সূত্রে জানা যায়, সূত্রাপুর থানাধীন উল্টিনগঞ্জ লেনের ১টি বাসার জনৈক ভাড়াটিয়া ৩১ মে বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান।

৩ জুন বুধবার সকাল ০৮.৩০ মিঃ ঘটিকার সময় ঐ ব্যক্তির বাবা তার বাসায় গিয়ে দেখেন দরজার তালা ভাঙ্গা এবং বাইরে থেকে ছিটকিনি দেওয়া, খবর শুনে ভাড়াটিয়া দ্রুত বাসায় এসে দেখেন ঘরের ভিতরে সব জিনিস পত্র এলোমেলো ভাবে পড়ে আছে এবং তার বাসা থেকে স্বর্ণালঙ্কার, ১টি টেলিভিশন, নগদ অর্থসহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল চুরি হয়।

এ ঘটনায় সূত্রাপুর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়, ঘটনাস্থলের আশ-পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ ঘটনায় জড়িতদের সনাক্ত করে এবং ৮ জুন সোমবার সূত্রাপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য মোতাবেক শিপলুর যাত্রাবাড়ীর বাসা থেকে উল্লিখিত চোরাই মালামাল এবং নগদ টাকা উদ্ধার করা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা সূত্রাপুর চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৩:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬