ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে নতুন বিতর্ক দারাজের মাধ্যমে মাদক বিক্রি: বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার, আসামি এমডিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবছেন না শাহরিয়ার নাফীস বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও

ঠাকুরগাঁও ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:২৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন সময় ডেস্ক রিপোর্ট:

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ নার্গিস আক্তার (২৫) নামে ১ নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

৫ জুন শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতারের সময় তার সঙ্গে ২ বছর বয়সী ১টি দুগ্ধপোষ্য কন্যা সন্তান সাথে ছিল।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে চন্ডিপূর মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম বাড়ীর পিছনের গেট দিয়ে পলিয়ে যায় এবং তার স্ত্রী নার্গিস আক্তারকে বাড়ীর উঠান থেকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নার্গিস আক্তারের কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, উদ্ধারকৃত ট্যাবলেট গুলোর বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে, মামলায় পলাতক স্বামী জাহাঙ্গীর আলমকেও আসামী করা হয়েছে, পরে গ্রেফতারকৃত নার্গিস আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল সহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আদালতের কাছে আসামিকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে, পাশাপাশি পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০১:২৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬