ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চড়া বাজারে স্বস্তি দিতে একগুচ্ছ নিত্যপণ্যের দাম কমালো ‘স্বপ্ন’ ২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি শাহীন ও সম্পাদক দিশা ধ্বংসের মুখে ঝালকাঠির ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি রংপুরে জুলাই মাসে ১৩৯ মামলা, গ্রেফতার ১৬৮ রংপুর মেডিকেলে ১৪ কোটি টাকার আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন হরমুজের বিকল্প হিসেবে আর্কটিকের ‘বরফ সিল্ক রোড’ কতটা কার্যকর? এভিয়েশন খাতে প্রযুক্তির ব্যবহারে নেতৃত্বের লক্ষ্য বিমানমন্ত্রীর নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী ফল-২০২৬ এডমিশন ফেস্ট শুরু

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সে বাসের রুট পারমিট বাতিল সেতু মন্ত্রী

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের সময় যদি কোন বাস কোম্পানি অতিরিক্ত বাস ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

৫ মার্চ বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সভা শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী এ কথা জানান, সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঈদ আসলেই পরিবহনের ভাড়া বেড়ে যায়, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, বাড়তি ভাড়া নেওয়ার কোন সুযোগ নেই, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে ১টি টাকা বেশি নিলে আমাদেরকে জানান, তার দৃষ্টান্ত মূলক শাস্তি হবে, এটার নিয়ন্ত্রণ যে কোন মূল্যে করা হবে।

সভায় পরিবহন মালিক সমিতির মালিকরা ছিলেন, তারা ভাড়া বেশি নেবেন না বলে নিশ্চিত করেছেন বলেও জানান মন্ত্রী।

এসি বাসের ভাড়া নির্ধারিত নেই, তারা ইচ্ছামতো ভাড়া নেয়, এ বিষয়ে মন্ত্রী বলেন, কোনো বাসেরই ইচ্ছে মতো ভাড়া নেওয়ার কোন সুযোগ নেই, নির্ধারিত ভাড়া অনুমোদিত কি না, সেটা প্রশ্ন করতে পারেন যাত্রীরা, নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছা মতো কোনো ভাড়া নিতে পারে না।

সাংবাদিকরা বলেন, আপনি কি তাহলে বলছেন ঈদের সময় কেউ অতিরিক্ত ভাড়া নিলে সেই বাস কোম্পানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এমন প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, আসলে কথা নয়, সত্যিকারে (ব্যবস্থা) নেবো, সেটা আপনারা দেখতে পাবেন।

কী ধরনের ব্যবস্থা নেবেন, এ বিষয়ে তিনি বলেন, যদি অতিরিক্ত ভাড়া নেয়, তবে রুট পারমিট বাতিল করা হবে, ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে, তাকে শাস্তির আওতায় আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সে বাসের রুট পারমিট বাতিল সেতু মন্ত্রী

আপডেট সময় : ১১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬