ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম বাসে চড়ে কিশোরগঞ্জ সফর, প্রধানমন্ত্রীর সরলতায় মুগ্ধ স্থানীয়রা চড়া বাজারে স্বস্তি দিতে একগুচ্ছ নিত্যপণ্যের দাম কমালো ‘স্বপ্ন’ ২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি শাহীন ও সম্পাদক দিশা ধ্বংসের মুখে ঝালকাঠির ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি রংপুরে জুলাই মাসে ১৩৯ মামলা, গ্রেফতার ১৬৮ রংপুর মেডিকেলে ১৪ কোটি টাকার আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন হরমুজের বিকল্প হিসেবে আর্কটিকের ‘বরফ সিল্ক রোড’ কতটা কার্যকর? এভিয়েশন খাতে প্রযুক্তির ব্যবহারে নেতৃত্বের লক্ষ্য বিমানমন্ত্রীর

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী ফল-২০২৬ এডমিশন ফেস্ট শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী ‘এডমিশন ফেস্ট, ফল-২০২৬’। গত ১৬ আগস্ট ২০২৬, রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও মেম্বার সেক্রেটারি জাহিদ হাসানের পরিচালনায় ফেস্টের প্রথম দিন থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মাসব্যাপী এই উৎসব উপলক্ষে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও মেধাভিত্তিক স্কলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা ভর্তি ফি-তে ৭৫% ছাড় এবং টিউশন ফি-তে ১০% স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ পাবেন। এছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স দেওয়া হচ্ছে। উপহারের পাশাপাশি পুরো মাসজুড়ে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং সেবা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ বছর ধরে ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি একটি নির্ভরযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম বজায় রেখেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী ফল-২০২৬ এডমিশন ফেস্ট শুরু

আপডেট সময় : ০৮:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬