ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্তকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পেশাদার ছিনতাইকারী অনিক, আকাশ ও চান্দি বাবু।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে সীমান্তকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টায় তার মৃত্যু হয়।

নিহত সীমান্ত দেওভোগের শুক্কুরকারি মসজিদ গলির বাসিন্দা মো. আলম পারভেজের ছেলে। ঘটনার পর নিহতের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চিহ্নিত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে, যারা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। হত্যাকাণ্ডের ২০ মাসের মাথায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন সীমান্তের বাবা আলম পারভেজ। তিনি বলেন, আমার মতো আর কারো সন্তান যেন ছিনতাইকারীর হাতে প্রাণ না হারায়। তিনি দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় উচ্চ আদালতের মাধ্যমে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬