ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলা থাকলে মিলবে না বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা ও নীতি সহায়তা ইউক্রেনের খারকিভে রাশিয়ার রকেট হামলায় নিহত ১০ আখাউড়ায় কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ৩ কোটি ৩ লাখ টাকা ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের ছক ২০২৩ সালেই হাসিনাকে জানান মনিরুল ঢাকায় নারীদের জন্য বিআরটিসির বিশেষ গোলাপী বাস সেবা চালু মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ শিল্প হাবে রূপান্তরের পরিকল্পনা সরকারের সারা দেশে আড়াইশ অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর রংপুরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে

যশোর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
  • আপডেট সময় : ১২:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

যশোর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:

যশোরের অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামী আমির ও যশোর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।বুধবার (৮ অক্টোবর) শুভরাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় করে অধ্যাপক গোলাম রসুল বলেন, শিক্ষকরা জাতির বিবেক।

তাদের সম্মান, ন্যায্য প্রাপ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, ক্ষমতায় গেলে আমরা শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করব।সভায় আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহরুল হক, ইউনিয়ন আমির মাওলানা আব্দুল সাত্তার ও ইসলামী ছাত্রশিবির অভয়নগর পূর্বের সভাপতি মো. ইয়াসিন মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার অবক্ষয় রোধ ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে একটি ন্যায়ভিত্তিক সরকার প্রয়োজন।অনুষ্ঠান শেষে অধ্যাপক গোলাম রসুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক সমাজের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার

আপডেট সময় : ১২:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫