ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

দেশে লেনোভোর আটটি নতুন মনিটর বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো বাংলাদেশের বাজারে আটটি নতুন মনিটর সিরিজ উন্মোচন করেছে। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এই নতুন মনিটরগুলো বাজারজাত করছে। গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে নতুন এই লাইনআপের ঘোষণা দেওয়া হয়।

উন্মোচন অনুষ্ঠানে বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির জেনারেল ম্যানেজার কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন উপস্থিত ছিলেন।

নতুন মনিটরগুলোর মধ্যে অফিস, শিক্ষা ও দৈনন্দিন ব্যবহারের জন্য এল২৪-৪সি, এল২৪ডি-৪সি এবং এল২৭-৪সি মডেলগুলো বাজারে আনা হয়েছে। এই মনিটরগুলোতে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। এছাড়া বড় স্ক্রিন ব্যবহারের চাহিদার কথা মাথায় রেখে ৩১.৫ ইঞ্চির ডি৩২-৪০ মডেলের মনিটর যুক্ত করা হয়েছে।

গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য লেনোভো তাদের জনপ্রিয় লিজিয়ন সিরিজের চারটি নতুন মডেল বাজারে এনেছে। এর মধ্যে লিজিয়ন ২৪-১০ ও লিজিয়ন ২৭-১০ মনিটরগুলোতে রয়েছে ফুল এইচডি রেজোলিউশন, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। পাশাপাশি লিজিয়ন ২৭কিউ-১০ ও লিজিয়ন ২৭কিউডি-১০ মডেলে কিউএইচডি ডিসপ্লের সাথে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও উন্নত কালার কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে। ফ্ল্যাগশিপ ২৭কিউডি-১০ মডেলে দ্রুতগতির টাইপ-সি পোর্ট যুক্ত রয়েছে। প্রতিটি লিজিয়ন মনিটরে পূর্ণাঙ্গ আর্গোনমিক স্ট্যান্ড দেওয়া হয়েছে, যা উচ্চতা ও কৌণিক অবস্থান পরিবর্তনের সুবিধা দেয়।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন জানান, গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই মনিটরগুলো আনা হয়েছে। তিনি গ্রাহকদের অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন, যাতে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সুবিধা পাওয়া যায়। বর্তমানে নতুন এই মনিটরগুলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসির শোরুম, ডিলার নেটওয়ার্ক এবং অনলাইন প্ল্যাটফর্মে তিন বছরের অফিসিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

দেশে লেনোভোর আটটি নতুন মনিটর বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড

আপডেট সময় : ০৮:৪৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬