ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ‘পিচ্চি রাজা’র পলায়ন: দুই পুলিশ ও বোনের চার দিনের রিমান্ড নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আখাউড়ায় মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী সাংবাদিক কাজী হান্নান স্বপ্ন সুপার শপে সিনিয়র নেগোশিয়েটর পদে নিয়োগ, বেতন ৮০ হাজার শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সুযোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ নারীসহ আটক ৩ বুয়েট ও বিসিএস ছেড়ে প্রাথমিকে শিক্ষকতা, অন্যরকম সাফল্যে নায়লা শারাফ

হরিরামপুরে জমজমাট আয়োজনে শুরু হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি দুর্গাপুর বটতলা প্রাঙ্গণে স্থানীয় কৃষকদের উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিংগাইর বায়ড়া একতা হা-ডু-ডু দলকে হারিয়ে জয়লাভ করেছে ঘিওর একতা হা-ডু-ডু দল। খেলা চলাকালীন খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ ও দুর্দান্ত নৈপুণ্য দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বিকেল থেকেই বিভিন্ন বয়সী মানুষ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাকিল মোল্লা। সভাপতিত্ব করেন সমাজসেবক আরশেদ আলী মাতব্বর। এ সময় হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য কাজী শিমুল, আয়োজক কমিটির সদস্য মো. বিল্টু খন্দকার এবং ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম। তিনি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে ধরে রাখতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হরিরামপুরে জমজমাট আয়োজনে শুরু হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্ট

আপডেট সময় : ১২:৫৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬