ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

হালান্ডের বিতর্কিত গোল বৈধ ছিল না, ভুল স্বীকার করল রেফারিং সংস্থা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়টি ঘিরে বিতর্ক থামছে না। এই ম্যাচে এরলিং হালান্ডের করা জয়সূচক গোলটি আদতে বৈধ ছিল না বলে স্বীকার করেছে প্রিমিয়ার লিগের ম্যাচ অফিসিয়ালদের নিয়ন্ত্রণকারী সংস্থা ‘প্রো রেফ’।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ম্যাচের ৬০ মিনিটে জোস্কো গ্ভার্দিওলের ক্রস থেকে বল জালে জড়ান হালান্ড। শুরুতে সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও দীর্ঘ সময় ধরে ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়। তখন জানানো হয়েছিল, বল গ্রহণের সময় হালান্ড প্রতিপক্ষের ডিফেন্ডার প্যাট্রিক ডোরগুর সঙ্গে একই লাইনে ছিলেন।

তবে গোলটি নিয়ে নতুন জটিলতা তৈরি হয় এনজো ফার্নান্দেজের অবস্থানকে ঘিরে। বলের দিকে এগিয়ে যাওয়ার সময় এনজো অফসাইড অবস্থানে থাকলেও তিনি বলে কোনো স্পর্শ করেননি—এই যুক্তিতে গোলটি দেওয়া হয়েছিল। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজ ও কোচ মাইকেল ক্যারিক সিদ্ধান্তটিকে ‘অন্যায্য’ ও ‘হতবাক করার মতো’ বলে ক্ষোভ প্রকাশ করেন। মার্টিনেজ জানান, এনজো অফসাইড অবস্থানে থেকে বাধা দেওয়ায় তিনি হালান্ডকে মার্ক করতে পারেননি।

তুমুল সমালোচনার মুখে ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভুল স্বীকার করে বিবৃতি দেয় ‘প্রো রেফ’। সংস্থাটির এক মুখপাত্র জানান, এনজো ফার্নান্দেজ বলে স্পর্শ না করলেও ভিএআর দল তার অবস্থানের সম্ভাব্য প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। এটি বিচারিক ভুল ছিল এবং ভিএআরের উচিত ছিল মাঠের রেফারিকে অন-ফিল্ড পর্যালোচনার পরামর্শ দেওয়া। ম্যাচটি ১-০ গোলে হেরে যাওয়ার পর এই ত্রুটিপূর্ণ সিদ্ধান্তকে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রেফারিং সংস্থাটি ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে ঘটনার আনুষ্ঠানিক পর্যালোচনার কথা জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হালান্ডের বিতর্কিত গোল বৈধ ছিল না, ভুল স্বীকার করল রেফারিং সংস্থা

আপডেট সময় : ১২:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬