ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম ৪০০ টাকা, অস্থির সবজির বাজার আজকের টিভি পর্দায় প্রীতি ফুটবল ও ক্রিকেটের জমজমাট লড়াই হকি ক্যাম্প: দায়িত্ব নিয়েই ৬ অভিজ্ঞ তারকাকে ডাকল নতুন নির্বাচক কমিটি তারাগঞ্জে সরকারি উদ্যোগ ছাড়াই ভাঙা সড়ক সংস্কারে নামলেন গ্রামবাসী সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ উন্নত জীবনের আশায় বিদেশ গিয়ে সর্বস্ব হারাচ্ছে মধ্যবিত্ত ইউনিভার্সাল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ক সেমিনার ভারত সফরে বিসিবি সভাপতি তামিম, লক্ষ্য পূর্বাচল স্টেডিয়ামের উন্নয়ন সুনামগঞ্জের সীমান্তে জব্দ ২৮টি ভারতীয় গরু নিলামে বিক্রি এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

ভারত সফরে বিসিবি সভাপতি তামিম, লক্ষ্য পূর্বাচল স্টেডিয়ামের উন্নয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। আজ বিকেলের দিকে তার ভারত রওনা হওয়ার কথা রয়েছে। এই সফরে তার সঙ্গী হিসেবে থাকছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তামিম ইকবালের এই সফরের মূল উদ্দেশ্য হলো বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআই-এর আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। মূলত পূর্বাচলে একটি বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার যে পরিকল্পনা বিসিবির রয়েছে, তার রূপরেখা তৈরির অংশ হিসেবেই এই সফর। ভারতের এই আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্সের মতো উন্নত সুবিধাগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করবেন বিসিবি সভাপতি।

উল্লেখ্য যে, গতকালই বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং বোর্ড সভাপতি দ্রুত কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।

এদিকে, এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে কোনো আলোচনা হবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সফর শেষে দেশে ফেরার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভারত সফরে বিসিবি সভাপতি তামিম, লক্ষ্য পূর্বাচল স্টেডিয়ামের উন্নয়ন

আপডেট সময় : ০৬:৪৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬