ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনে রুশ হামলায় ৭৮ প্রাণহানি, যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জেলেনস্কি ২০টি খালকে মডেল হিসেবে গড়ে তুলবে সরকার: উপকৃত হবে ২৪০০ পরিবার জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা উপাচার্যকে চেয়ারে বসালেন ভূমিমন্ত্রী, বললেন ‘দুষ্কৃতকারীদের কোনো দলীয় পরিচয় নেই’ মাইক্রোসফটসহ ৮ শীর্ষ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্তে ৯ বিশ্ববিদ্যালয় সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে ডিজিটাল যুগেও ফুরিয়ে যায়নি কয়রার ডাকসেবার গুরুত্ব মাটির ঘরে তৈলার দ্বীপ ডাকঘর, বাক্স খুললেও মেলে না চিঠি শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ

বিদায়বেলায় মেসিকে প্রাপ্য সম্মান দেয়নি আর্জেন্টিনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চে অসামান্য অবদান রাখা কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সঙ্গে প্রতারণা করেছে তার নিজ দেশ আর্জেন্টিনা। ক্যারিয়ারের শুরু থেকে যে দলের জন্য তিনি লড়াই করেছেন, যে দলকে গত বিশ্বকাপে শিরোপা উপহার দিয়েছেন এবং সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রানার্স আপ করেছেন, সেই দল তাকে বিদায় বেলায় কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা বা বিশেষ সম্মান জানায়নি।

গতরাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে সমবেত আর্জেন্টিনা সমর্থকরা যখন মেসির নাম ধরে গান গাইছিলেন, তখন মাঠের পরিস্থিতির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মেসি। সম্ভবত সেই মুহূর্তে তার মনে হচ্ছিল, বিশ্বকাপে এমন ভালোবাসা পাওয়ার এটিই শেষ সুযোগ।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও এই ইস্যুতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটিই কি কিংবদন্তি মেসির শেষ ম্যাচ কি না। একই সঙ্গে ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হতে যাওয়া নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত ছিলেন স্কালোনি। তিনি জানান, মেসির সঙ্গে এ বিষয়ে তার কোনো কথা হয়নি। এরপরই তিনি আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এবং সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান।

১৬ বছর বয়সে বার্সেলোনায় অভিষেকের পর থেকে মেসি অন্তত পাঁচবার নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। আজকের এই মেসি সেই দীর্ঘ পরিবর্তনেরই ফসল। ৩৯ বছর বয়সেও তিনি বিশ্বকাপে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ফুটবল প্রেমীদের। তবে ফাইনালে আর্জেন্টিনার আক্রমণাত্মক মনোভাবের মাশুল দিতে হয়েছে দলটিকে। শিরোপা ছাড়াই নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচটি শেষ করলেন এই আর্জেন্টাইন মহানায়ক। ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত ফিটনেস ধরে রাখা মেসির পক্ষে অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিদায়বেলায় মেসিকে প্রাপ্য সম্মান দেয়নি আর্জেন্টিনা

আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬