ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সরাসরি দেখবেন যেভাবে বিএনপি অলিগার্ক তোষণের পথে হাঁটছে, অভিযোগ নাহিদ ইসলামের গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু ১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের স্প্রিং ফেয়ার ২০২৬ সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন

সেমিফাইনালে মেসিকে রুখে দেওয়ার হুংকার ইংল্যান্ডের সাবেক তারকাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বমঞ্চে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে তারা মাটিতে মিশিয়ে দেবেন।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে জো কোল বলেন, সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে এবং তারা সেটাই করবেন। এই মন্তব্যের প্রেক্ষিতে পডকাস্টে উপস্থিত আরেক সাবেক ইংলিশ ফুটবলার মিকা রিচার্ডস আপত্তি জানালে কোল নিজের অবস্থানে অটল থেকে বলেন, তিনি এই কথা ১০০ বার বলতে পারেন। তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে। দলের গতি আর্জেন্টিনার মোকাবিলা করার জন্য যথেষ্ট এবং আর্জেন্টিনা সেই গতির সামনে দাঁড়াতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

ইংল্যান্ডের আরেক সাবেক তারকা ওয়েন রুনিও আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা নিয়ে কথা বলেছেন। রুনির মতে, আর্জেন্টিনার রক্ষণভাগ মেসির সহায়তার অভাব ভোগাতে পারে। তিনি বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে কেবল আক্রমণে থাকা যথেষ্ট নয়, প্রয়োজনে নিচে নেমে রক্ষণকে সাহায্য করতে হয়, যেমনটা জুড বেলিংহ্যাম বা হ্যারি কেন করে থাকে। মেসি সেই কাজ করে না, যা রক্ষণে চাপ সৃষ্টি করতে পারে এবং দল হারতে পারে।

তবে মেসির গোল করার ক্ষমতার বিষয়টিও স্বীকার করেছেন রুনি। তার মতে, সামান্য সুযোগ থেকেই গোল করার জাদুকরী ক্ষমতা মেসির আছে, যেমনটা বেলিংহ্যাম এবার দেখাচ্ছেন। রুনি আরও সতর্ক করে বলেন, মেসিকে মার্ক করার ক্ষেত্রে ডিফেন্ডারদের মধ্যে সঠিক যোগাযোগ ও মনোযোগ খুব গুরুত্বপূর্ণ। যদি তা না হয়, তবে মেসি রক্ষণকে বোকা বানিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালে মেসিকে রুখে দেওয়ার হুংকার ইংল্যান্ডের সাবেক তারকাদের

আপডেট সময় : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬