ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের কষ্ট ভুলতে দুধ দিয়ে গোসল করলেন জয়পুরহাটের যুবক মেহেরপুরে পরীক্ষায় নকলে ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক অব্যাহতি কালীগঞ্জে কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ জামাতার বিরুদ্ধে আল নাসরকে জিতিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৮ হাওরাঞ্চলের জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির জলজ উদ্ভিদ নেপালে বন্যার তাণ্ডব: মৃতের সংখ্যা ৬১৬, নিখোঁজ আড়াই হাজার আদালতের রায় লেখায় এআই ব্যবহারের সুযোগ নেই: প্রধান বিচারপতি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কমল রৌপ্যের দরও লাউয়াছড়ায় ছাড়া ৯ লজ্জাবতী বানরের ৭টিই মৃত, গবেষণায় উদ্বেগজনক চিত্র

শিল্পকলা একাডেমিতে একক সংগীত সন্ধ্যায় গাইবেন রুনা লায়লা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশবরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীত পরিবেশন করবেন। শিল্পী ও শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক প্রয়োজনে যুক্তরাষ্ট্রে মাসখানেকের বেশি সময় অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পরপরই এই একক সংগীতানুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই শিল্পী।

জানা গেছে, নিজের দীর্ঘ ৬২ বছরের পেশাদার সংগীতজীবনের বিভিন্ন সময়ের আলোচিত এবং জনপ্রিয় প্রায় ১০টি গান এই আয়োজনে পরিবেশন করবেন রুনা লায়লা। গত বছর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশবরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিক একক গানের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে বিশেষ এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার রুনা লায়লা এই মঞ্চে গাইবেন।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আমাদের সংগীতের দীর্ঘ পথচলা ও স্মৃতিগুলো পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে এটিই আমার প্রথম একক সংগীতানুষ্ঠান। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের মাধ্যমে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটবে বলে আশা করছি।

উল্লেখ্য, মাসটির শেষ দিকে রুনা লায়লার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি একাধিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

শিল্পকলা একাডেমিতে একক সংগীত সন্ধ্যায় গাইবেন রুনা লায়লা

আপডেট সময় : ০৭:৩৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬