ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ আকবর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন। সম্প্রতি একটি সিনেমার অনুষ্ঠানে তিনি জানান, তার ব্যবহৃত ফেসবুক আইডি ও পেজ—দুটোই ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ফেসবুক ব্যবহারের পর এই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে আসায় তিনি আগের চেয়ে ভালো আছেন বলে মন্তব্য করেছেন।

ফেসবুক ব্যবহার ছাড়ার পেছনে নিজের অসন্তোষের কথা তুলে ধরে আসিফ আকবর বলেন, একসময় এটি সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে এর পরিবেশ আগের মতো নেই। তিনি অভিযোগ করেন, যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় তিনি বিরক্ত। আসিফ বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন সেখানে ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই। কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য—বলা যায় না।’

তিনি আরও জানান, অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে পড়লে তাকে ‘রিউমর স্ক্যান’-এর দ্বারস্থ হতে হয়। আসিফ বলেন, ‘আমাকে রিউমর স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি। তারপর তারা স্ক্যান করে দেখেন। এরপর আবার সেটি প্রকাশ করতে হয়। এটা একটা রেসপনসিবিলিটির জায়গা। কিন্তু সেটি যদি ঠিক না থাকে, তাহলে মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত হতে হয়।’

তারকাদের নিয়ে দায়িত্বহীনভাবে বক্তব্য বা মন্তব্য ছড়ানোর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হন বলেও তিনি মনে করেন। এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যের সত্যতা নিয়ে বারবার ব্যাখ্যা দেওয়া থেকে বাঁচতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিলেও আসিফ আকবর তার সংগীত ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। নতুন গান রেকর্ডিং এবং স্টেজ শো নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, ফেসবুকে আগে যে সময় ব্যয় হতো, তা এখন তিনি পরিবার ও পড়াশোনায় দিচ্ছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সময়টা আমার নিজের খুব ভালো কাটছে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ আকবর

আপডেট সময় : ০২:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬