ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই একটি বাণিজ্য মেলার আয়োজনের তোড়জোড় চলছে। স্থানীয় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের জায়গাটিতে মেলা উপলক্ষে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। মেলার আয়োজক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, ঢাকার জনৈক ব্যক্তি এই মেলার আয়োজন করছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো মেলার অনুমতি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়। প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে, অনুমতি ছাড়া মেলা আয়োজনের চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই সতর্কবার্তার পরও প্রস্তুতি কাজ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন যে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের মেলা আয়োজন শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত করবে এবং এলাকায় যানজট ও শব্দদূষণের মতো সমস্যার সৃষ্টি করবে। এছাড়া মেলাকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও করছেন তারা। মিরপুর তরুণ ওলামা পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম মোস্তাক বলেন, বাণিজ্য মেলার নামে এখানে কেউ নাচ-গান বা জুয়ার আসর বসানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

বাণিজ্য মেলার বিষয়টি নিয়ে স্থানীয় উলামায়ে কেরামও সতর্ক অবস্থানে রয়েছেন। বাহুবল উপজেলা খাদিমুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই বাহুবলী জানান, তারা ইতিমধ্যে বিভিন্ন মহলে যোগাযোগ করে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে থানা সূত্রে জানানো হয়েছে, বাহুবলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের

আপডেট সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬