ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতা ও সুরের মেলবন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুয়েল তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে শক্তি বাড়াতে চায় এনসিপি মিরপুরের ফুটপাতে স্বস্তি, মোহাম্মদপুর-আজিমপুরে কবে মিলবে মুক্তি নয় মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫ পর্যটক পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল বিমান নিজের সততার মূল্যায়ন পাননি বলে আক্ষেপ চিফ হুইপ নুরুল ইসলাম মনির জ্বালানি ও পরিবহন খরচে রাজধানীসহ সারাদেশে ফের চালের দাম চড়া

শুটিং শুরুর ঠিক আগে প্রিয়াঙ্কার ‘রিসেট’ সিনেমা ছাড়লেন অরল্যান্ডো ব্লুম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন হলিউড প্রজেক্ট নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে তার নতুন সারভাইভাল থ্রিলার ছবি ‘রিসেট’ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছেন সহশিল্পী ও সহ-নির্বাহী প্রযোজক অরল্যান্ডো ব্লুম। তবে কী কারণে তিনি শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ফলে নতুন করে সহশিল্পী খুঁজতে হিমশিম খাচ্ছেন ছবিটির নির্মাতারা।

জর্ডান রলিন্সের লেখা চিত্রনাট্য অনুযায়ী, ‘রিসেট’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে কেন্দ্র করে। একদিন গভীর জঙ্গলে হঠাৎ ঘুম ভাঙে প্রিয়াঙ্কার চরিত্রের, কিন্তু সেখানে তিনি কীভাবে পৌঁছালেন তা তার মনে থাকে না। বেঁচে থাকার লড়াইয়ে তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে এক আকর্ষণীয় অপরিচিত পুরুষ। কিন্তু সেই লোকটি আসলেই কে, তা নিয়ে তৈরি হয় রহস্য। এই রহস্যময় চরিত্রটিতেই অভিনয় করার কথা ছিল অরল্যান্ডো ব্লুমের।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, ব্লুমের বিকল্প হিসেবে ইতিমধ্যে সম্ভাব্য তিন অভিনেতার নাম বিবেচনা করছেন নির্মাতারা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রিয়াঙ্কার মতামতকেও গুরুত্ব দেওয়া হবে। ছবিটি মূলত একটি স্বাধীন প্রযোজনা। প্রিয়াঙ্কা ও ব্লুমের আন্তর্জাতিক পরিচিতিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী এর পরিবেশনা স্বত্ব বিক্রির পরিকল্পনা ছিল। পরিচালক ম্যাট স্মাকলারও এই জুটির রসায়নের প্রশংসা করে বলেছিলেন, তাদের অভিনয়ে আকর্ষণ ও অবিশ্বাসের এক দারুণ মেলবন্ধন দেখা যাবে।

অরল্যান্ডোর এভাবে শেষ মুহূর্তে সরে যাওয়া ভারতীয় দর্শকদের মনে করিয়ে দিচ্ছে ‘ডন ৩’ নিয়ে সাম্প্রতিক বিতর্কের কথা। তবে এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা নিজেও একসময় জড়িয়েছিলেন। ২০১৮ সালে সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমার শুটিং শুরুর ঠিক আগে প্রিয়াঙ্কাও একইভাবে সরে দাঁড়িয়েছিলেন। সে সময় পরিচালক আলি আব্বাস জাফর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে জানিয়েছিলেন, নিক জোনাসের সঙ্গে বিয়ের সিদ্ধান্তের কারণেই প্রিয়াঙ্কা সিনেমাটি ছেড়েছিলেন। পরে তার জায়গায় ক্যাটরিনা কাইফ অভিনয় করেন।

‘রিসেট’ ছাড়াও প্রিয়াঙ্কার ঝুলিতে বর্তমানে বেশ কিছু আন্তর্জাতিক ও ভারতীয় কাজ রয়েছে। হলিউডে তার আগামী কাজের তালিকায় রয়েছে ‘জাজমেন্ট ডে’, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন উইল ফেরেল, জ্যাক এফ্রন ও রেজিনা হল। এছাড়া ভারতীয় ছবিতেও তার ব্যস্ততা কম নয়। মীরা নায়ারের ‘আমরি’ ছবিতে চিত্রশিল্পী অমৃতা শের-গিলের জীবনের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি এস এস রাজামৌলীর ‘বারাণসী’ ছবিতে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গেও বড় পর্দায় হাজির হবেন প্রিয়াঙ্কা চোপড়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শুটিং শুরুর ঠিক আগে প্রিয়াঙ্কার ‘রিসেট’ সিনেমা ছাড়লেন অরল্যান্ডো ব্লুম

আপডেট সময় : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬