ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস, চার বছর পর ফিরছে উইলিয়ামস জুটি টালিউড অভিনেত্রী মধুমিতার সঙ্গে বড়পর্দায় ফিরছেন বাপ্পারাজ নেপালে বন্যায় নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫ মৃত্যুর আগেই জীবিত অবস্থায় ‘চল্লিশা’র আয়োজন কিশোরগঞ্জের দম্পতির

নেপালে বন্যার কবলে ‘শিকার’ টিম, শুটিং শেষে দেশে ফিরলেন অপু বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের পাহাড়ি সৌন্দর্যের টানে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল পুরো টিম। টানা বৃষ্টি আর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে একই দুর্যোগের কারণে এখনো নেপালেই আটকে আছেন তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ নামের এ সিনেমায় ঢাকার অভিনয়শিল্পীদের পাশাপাশি কলকাতার শিল্পীরাও অভিনয় করছেন। নেপালে সিনেমাটির শুটিং চলাকালেই আকস্মিক বন্যা ও ভূমিধস শুরু হয়। এতে বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এমন চরম প্রতিকূলতার মধ্যেই দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নেয় পুরো টিম। নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুরো টিমকে নিরাপদে ফিরিয়ে আনা ছিল বেশ বড় একটি চ্যালেঞ্জ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি আমাদের। তবে কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই পুরো টিম নিয়ে দেশে ফেরার। অবশেষে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি এটাই বড় কথা।’

এদিকে একই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নেপালে আটকা পড়েছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশে ফেরার জন্য যে সড়কটি দিয়ে তাদের যাওয়ার কথা ছিল, বন্যার কারণে সেটি ধসে পড়েছে। ফলে আপাতত সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। দুর্যোগের কারণে তাসরিফের দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়লেও তিনি ও তাঁর বন্ধুরা নিরাপদ স্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যার কবলে ‘শিকার’ টিম, শুটিং শেষে দেশে ফিরলেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০২:১৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬