ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের সততার মূল্যায়ন পাননি বলে আক্ষেপ চিফ হুইপ নুরুল ইসলাম মনির জ্বালানি ও পরিবহন খরচে রাজধানীসহ সারাদেশে ফের চালের দাম চড়া রমনার অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যু মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসার বিরোধে সাহেব আলী হত্যা, শুটার রনি গ্রেপ্তার

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ডিজনির লাইভ-অ্যাকশন মোয়ানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যানিমেটেড সিনেমার প্রতি সব শ্রেণির দর্শকের বিশেষ আগ্রহ রয়েছে। ছোটদের জন্য নির্মিত হলেও তরুণ-যুবকসহ সব বয়সের মানুষই এসব সিনেমা দেখতে পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম মোয়ানার লাইভ-অ্যাকশন সংস্করণ নিয়ে এ সপ্তাহে হলিউডের পর্দায় হাজির হচ্ছে ডিজনি। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং অগ্রিম টিকিট বুকিংয়েও মিলছে দারুণ সাড়া।

বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, এই বিগ-বাজেট প্রজেক্টটি মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার বা প্রায় ১৬শ কোটি টাকা আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। এর মধ্যে আমেরিকার বাজার থেকে প্রায় ৬ কোটি ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ডলার আসার সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে সিনেমাটি ভালো সাড়া ফেলবে বলে আশা করছেন নির্মাতারা।

ডিজনির এই নতুন ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ার। জনপ্রিয় চরিত্র মাউই হিসেবে ফিরছেন দ্য রক খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াই এই ছবিতে নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। উন্নত ভিজ্যুয়াল, পরিচিত গান এবং আবেগঘন গল্পের কারণে সিনেমাটি দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালে মাত্র ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত মোয়ানা অ্যানিমেশন ছবিটি বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল। এরপর ডিজনি প্লাস ওটিটি প্ল্যাটফর্মেও এটি বছরের পর বছর রেকর্ড ভিউ পেয়েছে। এছাড়া এর সিক্যুয়েল মোয়ানা ২ বক্স অফিসে ইতিহাস গড়ে ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলারের গণ্ডি পার করেছে। সেই নস্টালজিয়াকে পুঁজি করে লাইভ-অ্যাকশন মোয়ানা দর্শকদের মন কতটা জয় করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ডিজনির লাইভ-অ্যাকশন মোয়ানা

আপডেট সময় : ০৮:৩৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬