ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরাধ নিয়ন্ত্রণে শাস্তির পাশাপাশি কাউন্সেলিং জরুরি: খুলনা রেঞ্জ ডিআইজি ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে সাংগঠনিক কারণে বহিষ্কার হামলার আশঙ্কায় পুলিশের নিরাপত্তা চাইল ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি চীনের অর্থনীতির রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির পরলোকগমন তথ্য নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবে না সরকার: আমির খসরু রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, এ মাসেই যুক্ত হচ্ছে নতুন ট্রেন বাবার প্রয়াণে আবেগঘন বার্তায় মেসি: ‘শান্তিতে ঘুমাও বাবা’ জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর ঘোষণা মাহদী আমিনের ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর বিএমইউ’র বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞানভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা স্টেম (STEM) শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (১৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক এবং এলইজিও ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং, প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস’ (স্প্ল্যাশ) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ, আর সেই বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা। বর্তমানে দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে, যা একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য পর্যাপ্ত নয়। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের স্টেম বিষয়ে আগ্রহী করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে বেছে নিতে পারে।

ববি হাজ্জাজ আরও জানান, সরকার ব্র্যাক, লেগো এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত প্লে-বেইজড বা খেলার মাধ্যমে শেখার শিক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব মডেল মূল্যায়ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিকভাবে কয়েকশ বিদ্যালয়ে পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সরকার একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারি বিদ্যালয় ছাড়াও বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক, পাঠ্যক্রম, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষায় ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত অর্জন না হওয়ার বাস্তবতাকে মাথায় রেখে সরকার শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞানভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেবে সরকার

আপডেট সময় : ০৮:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬