ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা

পরকীয়ার জেরে বিচ্ছেদের পথে অস্ট্রেলীয় তারকা অ্যাশলি গার্ডনার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের বিবাহিত জীবনে ভাঙন ধরেছে। বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্ত্রী মনিকা রাইটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। অভিযোগ উঠেছে, নিজের এক সতীর্থের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। ২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর চার বছর সম্পর্কে ছিলেন তারা, এরপর ২০২৪ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন গার্ডনার ও মনিকা।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ২২ বছর বয়সী জর্জিয়া নামক এক সতীর্থের সঙ্গে গার্ডনারের ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সময় মনিকা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং বিশ্বকাপের মাঝপথেই ভারতে ছুটে আসেন। মনিকার এই আকস্মিক উপস্থিতিতে গার্ডনার ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে দেশে ফিরে বিষয়টি নিয়ে আলোচনার সময় গার্ডনার সব স্বীকার করেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত মনিকা সেই প্রস্তাবে রাজি হননি এবং এরপর থেকেই তারা আলাদা থাকছেন।

তাদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পর্কে মনিকার এক বান্ধবী জানান, দম্পতিটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং ক্লিনিকেও যোগাযোগ করেছিলেন। কিন্তু পরকীয়ার ঘটনার পর মনিকা ক্লিনিককে জানিয়ে দেন যে তারা আর পরিবার বড় করছেন না। মনিকার অনুপস্থিতিতে গার্ডনার সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র সরিয়ে নেন, তবে বিয়ের আংটিটি রেখে যান যা পরে মনিকা দেখতে পান।

বর্তমানে তারা আইনি বিচ্ছেদের পথে এগোচ্ছেন। গত কয়েক মাস ধরে আলাদা থাকলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। ডেইলি মেইলের রিপোর্টের একটি স্ক্রিনশট এবং জর্জিয়ার ছবি শেয়ার করে মনিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “এই সেই মহিলা যার জন্য আমাকে অ্যাশলি ঠকিয়েছে।” জানা গেছে, অস্ট্রেলিয়া দলের সদস্যরা গার্ডনার ও মনিকার এই সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। তবে এত দিন পর বিষয়টি প্রকাশ্যে আসায় ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পরকীয়ার জেরে বিচ্ছেদের পথে অস্ট্রেলীয় তারকা অ্যাশলি গার্ডনার

আপডেট সময় : ০৬:০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬