ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের

রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মিন্টু কান্তি নাথ রাজস্থলী রাঙ্গামাটি
  • আপডেট সময় : ০৯:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৩০৯ বার পড়া হয়েছে

রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিন্টু কান্তি নাথ রাজস্থলী রাঙ্গামাটি
রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন   এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র জমা করেছেন বলে জানান রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস।
রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন,  ৬ষ্ট ধাপে রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল  রবিবার ( ২১ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত।  রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে   উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের সময় আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহন ২১ মে।
এদিকে  রবিবার ৪ টায় রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনলাইনে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমার ছেলের বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা, রুপান্তর বাংলা পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একটি মাত্র মনোনয়ন পত্র দাখি়ল করেছেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার।এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন গৌতমী খিয়াং ও রাজু আক্তার। এদিকে উপজেলা পরিষদের তিনটি পদের মধ্যে দুইটি পদে একাধিক প্রার্থী থাকলেও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী সাংবাদিক হারাধন কর্মকার

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আপডেট সময় : ০৯:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪