ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

ইতালিতে বাঁধনের ওপর হামলা: তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির ভেনিসে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে অভিযোগ করেন যে, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভেনিসে বাঁধনের ওপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি বলেন, একজন নারী ও জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে হামলার ঘটনা প্রমাণ করে যে, সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা কাজ করছে না। ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব সন্ত্রাসীর প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না এবং তাদের কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি তিনি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয় এবং তার ভাইয়ের শিশুসন্তানও সেখানে উপস্থিত ছিল।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে গালাগাল করা হয় বলেও তিনি দাবি করেন। অভিনেত্রী জানান, ভেনিস উৎসবে তার অভিনীত সিনেমার পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি সেই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন তাদের এই আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, তাকে দমানো সহজ হবে না। এছাড়া তিনি সজীব ওয়াজেদ জয়ের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধ জানান, কারণ তিনিও ভেনিসে রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা: তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

আপডেট সময় : ১০:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬