সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সেখানে মোনাজাতে অংশ নেন। এ সময় তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ দলের বেশ কয়েকজন সিনিয়র রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























