ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি

আজ বা কালকের মধ্যে বঙ্গভবন ছাড়বেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার অথবা আগামীকাল সোমবারের মধ্যে বঙ্গভবন থেকে বিদায় নিতে পারেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি বঙ্গভবন ছাড়ার এই প্রস্তুতি গ্রহণ করেছেন। আইন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপতি চাইলে এক মাস বঙ্গভবনে থাকতে পারলেও, তিনি দ্রুতই তার গুলশানের বাসায় ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। গত শনিবার সন্ধ্যায় তিনি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন।

মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে অফিস শুরু করবেন। তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও হাফিজ উদ্দিন আহমদ সংসদ ভবন এলাকার সরকারি স্পিকার বাসভবনেই অবস্থান করবেন। দায়িত্ব গ্রহণের পর আজ রোববার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং দুপুর সাড়ে ১২টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে তার।

এদিকে, গুলশানে সাহাবুদ্দিনের নিজস্ব বাসভবনে ফেরার প্রস্তুতি চলছে। সেখানে বাড়ির নিচতলার বসার কক্ষটি নতুন করে রং করা হচ্ছে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। বাড়ির ব্যবস্থাপক কবির হোসেন জানিয়েছেন, স্যার কয়েক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারেন—এমন নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি এই বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে থাকতেন। শনিবার সকালে গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে গিয়ে দেখা যায়, আসবাবপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং দেয়ালের পুরোনো রং ঘষে নতুন রং করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ থাকলেও প্রায় ২১ মাস আগেই তাকে পদ ছাড়তে হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আজ বা কালকের মধ্যে বঙ্গভবন ছাড়বেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আপডেট সময় : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬