ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃষ্টির তীব্রতা কমেছে, আগামী দুই দিন থাকবে বৃষ্টির ধারা বিশ্বকাপ ফাইনাল নিয়ে লামিন ইয়ামালকে প্রেমিকার বিশেষ অনুরোধ তরুণদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়াতে মেন্টরশিপ ও খেলাধুলার গুরুত্ব ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে আইনি নোটিশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্তের সময়সীমা নির্ধারণ দক্ষিণাঞ্চলের চার প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করলেন সেতু সচিব ফরিদপুরে বাসচাপায় ৫ জনের মৃত্যু: বিক্ষোভে জ্বলল ৬ যানবাহন মরক্কোর বিদায়ে গ্যালারিতে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাচ্যুতদের দেশে ফেরার ঘোষণা রাষ্ট্রের ব্যর্থতা: মোহাম্মদ তাজুল ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্তের সময়সীমা নির্ধারণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করা হয়েছে।

নতুন এই বিধানের আওতায় এখন থেকে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও ভোটের ২৫ দিন আগেই কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে। এছাড়া সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে ভোটকক্ষ বিন্যাসের ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের বিপরীতে একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বরাদ্দ রাখতে হবে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই তফসিল ঘোষণার পর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। আসন্ন এসব নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্তের সময়সীমা নির্ধারণ

আপডেট সময় : ০১:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬