ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়াতে মেন্টরশিপ ও খেলাধুলার গুরুত্ব ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে আইনি নোটিশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্তের সময়সীমা নির্ধারণ দক্ষিণাঞ্চলের চার প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করলেন সেতু সচিব ফরিদপুরে বাসচাপায় ৫ জনের মৃত্যু: বিক্ষোভে জ্বলল ৬ যানবাহন মরক্কোর বিদায়ে গ্যালারিতে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাচ্যুতদের দেশে ফেরার ঘোষণা রাষ্ট্রের ব্যর্থতা: মোহাম্মদ তাজুল ইসলাম বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত র‍্যাবের গ্রেপ্তার নিয়ে দীর্ঘ স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন পরীমনি

মরক্কোর বিদায়ে গ্যালারিতে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফিফা ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর পরাজয় মেনে নিতে পারেননি বলিউড মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে মরক্কোর স্বপ্নযাত্রা শেষ হওয়ার পর স্টেডিয়ামের গ্যালারিতেই অঝোরে কেঁদে ফেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চোখের পানি মুছছেন নোরা এবং পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছেন।

বিশ্বকাপের শুরু থেকেই মরক্কোর প্রতিটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন নোরা ফাতেহি। স্টেডিয়ামে পৌঁছাতে গিয়ে তীব্র যানজটের কবলে পড়লেও গাড়ি থেকে নেমে অনেকটা পথ হেঁটেই তিনি সময়মতো গ্যালারিতে নিজের আসনে পৌঁছেছিলেন। মরক্কোর প্রতিটি জয়ে তাকে হাসিমুখে দেখা গেলেও, ফ্রান্সের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোল নিশ্চিত করার পর পরাজয়ের এই মুহূর্তে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।

তবে এই পরাজয়ের পরও মরক্কো দলের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমি ও পুরো দলের পারফরম্যান্সে তিনি গর্ববোধ করেন বলে জানান। এদিকে, মরক্কোর প্রতিটি ম্যাচে নোরার এমন সরব উপস্থিতি এবং দলটির পরাজয়ে তার কান্নার কারণ নিয়ে নেটদুনিয়ায় জোর গুঞ্জন চলছে। নেটিজেনদের ধারণা, মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সাথে নোরার কথিত প্রেমের সম্পর্ক রয়েছে। গত এক বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও, এ বিষয়ে এখন পর্যন্ত দুপক্ষের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

মরক্কোর বিদায়ে গ্যালারিতে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

আপডেট সময় : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬