ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের আসন্ন তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শনিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর তারিখ হলো আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাই।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে অন্যান্য শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬